টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশন্স লিগ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশন্স লিগ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
আন্তর্জাতিক ফুটবলে বয়স যেন শুধুই এক সংখ্যা। ৪০ বছর বয়সেও মাঠে ঠিক আগের মতোই ভয়ংকর ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশন্স লিগের শিরোপা জয়ের রাতে আবারও সেই প্রমাণ দিলেন তিনি। রোনালদোর দারুণ গোল, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর গোলরক্ষক দিয়েগো কস্তার বীরত্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল। সোমবার (বাংলাদেশ সময়) মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদালেন রোনালদোর দল। ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয় এবং পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে। ম্যাচের ২১ মিনিটে গোলও পায় তারা।

ডান দিক থেকে ভেসে ওঠা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন জোয়াও নেভেস। সুযোগ পেয়ে যাওয়া মার্টিন জুবিমেন্দি জালে বল জড়াতে ভুল করেননি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। পাঁচ মিনিট পরেই রোনালদোর দারুণ হোল্ড আপ প্লে এবং পেদ্রো নেতোর পাস থেকে নুনো মেন্ডেজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পর্তুগালকে সমতায় ফেরান। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আবারও এগিয়ে যায় স্পেন। পেদ্রির পাসে মিকেল ওয়ারিয়াজাবাল গোল করে ২-১ করেন। বিরতির পর ঠিক ৬০ মিনিটে আবারো জ্বলে ওঠেন রোনালদো। নুনো মেন্ডেজের ডিফ্লেক্টেড ক্রসে কুকুরেলার চেয়ে শক্তিতে এগিয়ে থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত

সময়েও জমে থাকা ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়। কস্তা প্রায় একবার বিপাকে পড়লেও শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ। সেখানে গোঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ এবং নুনো মেন্ডেজ নিজের শট সফলভাবে নেন। স্পেনও টানা তিনটি সফল শট নেয় এরপর দিয়েগো কস্তা আলভারো মোরাতার শট ঠেকান। রুবেন নেভেস চূড়ান্ত শটটি দুর্দান্তভাবে জালে জড়ালে শুরু হয় পর্তুগালের বিজয় উল্লাস। রোনালদো ম্যাচের আগে কোচ রবার্তো মার্টিনেজের পাশে দাঁড়িয়েছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ কোচ। সময়মতো সঠিক পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার কৌশল আর সাহসী সিদ্ধান্তে আবারও ট্রফির স্বাদ পেল পর্তুগাল। ২০১৯ সালের পর আবারও নেশনস লিগের শিরোপা জিতল পর্তুগাল।

৪০ বছর বয়সী রোনালদো দেখিয়ে দিলেন, এখনও তিনিই দেশের সবচেয়ে বড় আশার নাম। আর ফুটবলবিশ্ব পেল আরেকটি নাটকীয় ও মনে রাখার মতো ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু