সাভারে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, যান চলাচলে ধীরগতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

সাভারে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, যান চলাচলে ধীরগতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
ঈদুল আজহা সামনে রেখে ধীরে ধীরে বাড়ছে ঈদযাত্রার চাপ। বুধবার (০৪ জুন) দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। যদিও এখনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে। ঈদ উপলক্ষে সাভার ও আশুলিয়ার অধিকাংশ গার্মেন্টস কারখানায় ছুটি শুরু হয়েছে আজ। বেতন-বোনাস পেয়ে দুপুর গড়াতেই ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাইল এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি। বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আবার অনেকে ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন গন্তব্যে পৌঁছানোর আশায়। নবীনগরে গিয়ে দেখা যায়, অনেকে পরিবারসহ রোদে দাঁড়িয়ে

আছেন। অগ্রিম টিকিট কাটা যাত্রীদের তুলনায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেশি। বাস কম, অথচ যাত্রী বেশি—ফলে যাত্রা ব্যয়ও বেড়েছে। সুযোগ বুঝে কিছু পরিবহন শ্রমিক ভাড়া নিচ্ছেন অতিরিক্ত। বাড়তি ভাড়ার পুরোনো অভিযোগ এবারও উঠেছে যাত্রীদের মুখে। প্রশাসনের পক্ষ থেকে ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ থাকলেও বাস্তবে এর কোনো কার্যকর প্রভাব চোখে পড়েনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়কে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে সার্বক্ষণিক টহল টিম। কোথাও সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। ঢাকা-আরিচা মহাসড়কজুড়ে কাজ করছে ট্রাফিক বিভাগ, হাইওয়ে

পুলিশ এবং মোবাইল টিম। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা মনে করছেন, বুধবার সন্ধ্যার পর থেকেই যাত্রীদের চাপ আরও বাড়বে। শুরু হবে গ্রামের পথে মানুষের মূল ঢল। তাই সকলকে সতর্ক ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়