পাওনা পরিশোধের পর বিসিবির কাছ থেকে কত পাচ্ছে কোন দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

পাওনা পরিশোধের পর বিসিবির কাছ থেকে কত পাচ্ছে কোন দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোকে টিকিট আয়ের লভ্যাংশ প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও স্টাফদের পারিশ্রমিক এবং আনুষঙ্গিক সব খরচ সম্পূর্ণ বা আংশিক পরিশোধ করেছে, তারা বিসিবির কাছ থেকে লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে, তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড। এর মধ্যে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের সব পাওনা পরিশোধ করে দেওয়ায় টিকিট বিক্রির লভ্যাংশের পুরো ৫৫ লাখ টাকা পাচ্ছে। অন্যদিকে বিপিএলে খেলোয়াড় ও স্টাফদের পারিশ্রমিক চূড়ান্ত পর্যায়ের টালবাহানা করা দুর্বার রাজশাহীর কাছে বোর্ড উলটো টাকা পাবে। বিপিএলের সবশেষ আসরের ফাইনালিস্ট চিটাগং কিংসও খেলোয়াড় এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের পারিশ্রমিক পরিশোধ না করায় খবরের শিরোনাম হয়েছিল। প্রাইজমানি ও টিকিটের লভ্যাংশ মিলিয়ে তাদের বিসিবির

কাছ থেকে পাওয়ার কথা ছিল ২ কোটি ৫ লাখ টাকা। তবে দলটির হোটেল বিল ১৫ লাখ টাকা ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রথম দফায় ৮৭ লাখ ৭৫ হাজার টাকা বিসিবিকে পরিশোধ করতে হয়েছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ফি ১৫ লাখ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ আরও ৫২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা পাওনা বিসিবির। সেই টাকা নিজেদের কাছে রাখার পর চিটাগং পেতে যাচ্ছে ৩৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এদিকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৫০ লাখ টাকা পাওনা থাকায় রংপুর রাইডার্সও তাদের প্রাপ্য অর্থের পুরোটা পাচ্ছে না। মোট ৯৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও সব হিসাব মেটানোর পর ৪৫ লাখ টাকা পাচ্ছে তারা। এছাড়া খুলনা টাইগার্স সব মিলে

১ কোটি ১৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ফির ২৫ লাখ ও পারিশ্রমিকের ৪৮ লাখ টাকা কেটে তারা পাবে ৪২ লাখ টাকা। ঢাকা ক্যাপিটালসের পারিশ্রমিক বকেয়া ৪৫ লাখ, টিকিট বাবদ পাওয়ার কথা এই পরিমাণ অর্থ। তাদের তাই দেনাও নেই, পাওনাও নেই। সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী দুই দল কোনো লভ্যাংশ তো পাবেই না, উলটো তাদের কাছে বিসিবি টাকা পাবে। সিলেট টিকিট বিক্রির ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তারা ফ্র্যাঞ্চাইজি ফির ১৫ লাখ, পারিশ্রমিক বাবদ ২৯ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেনি। তাই বোর্ডকে এখন ৯ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে তাদের। রাজশাহীর ৪৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল টিকিটের লভ্যাংশ

থেকে। তবে খেলোয়াড়দের ৫৪ লাখ ৯০ হাজার টাকা এখনও বকেয়া, তাই বোর্ড উলটো পাবে ৯ লাখ ৯০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু