ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন
প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা
বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া
সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি
আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে?
জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ
হত্যা মামলায় কিলার মুসা রিমান্ডে
রাজধানীর পল্লবী থানার মঞ্জুরুল ইসলাম বাবু হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসা সিকদার ওরফে কিলার মুসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমরার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল ইসলাম বাবু হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন ২১ জানুয়ারি নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মীম
বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় কিলার মুসাসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।
বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় কিলার মুসাসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।



