ভুটানের বিপক্ষে হামজা-ফাহামেদুলের খেলা নিয়ে যা জানালেন কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

ভুটানের বিপক্ষে হামজা-ফাহামেদুলের খেলা নিয়ে যা জানালেন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
আগামী ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহামেদুল ইসলামকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে প্রথমবার বাংলাদেশে জার্সি গায়ে জড়িয়ে খেলবেন হামজা। এছাড়া তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলামকেও ম্যাচের কিছু অংশে দেখা যেতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহামেদুল ইসলাম ঢাকায় এসেছেন। আগামীকাল বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে কানাডা প্রবাসী শমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে

জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিতের। এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের। এর আগের গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া