ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ছিন্ন বিশ্বে’ একতার গান
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন
৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া
কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত
ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
শ্রীলঙ্কায় ৬ জুন থেকে নারীদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটি স্থগিত করেছে। কারণ হিসেবে বাজে আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হয়েছে।
আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি ডি সিলভা এসিসির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাজে আবহাওয়ার বিষয়ে শ্রীলঙ্কার নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টি মৌসুম চলার কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে শ্রীলঙ্কায় চিকুনগুনিয়ার প্রার্দুভাবের কথা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কারণে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে এসিসির কাছে টুর্নামেন্টটি স্থগিত করার অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে এসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে টুর্নামেন্টটি আয়োজন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
বর্তমান
এসিসির প্রেসিডেন্টের দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘তরুণ নারী ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন ও সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দিতে এসিসি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই টুর্নামেন্টের তাৎপর্য বুঝি। যত দ্রুত সম্ভব আমরা নতুন সূচি ঘোষণা দিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চাই।’