ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫

ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ |
বৈরী আবহাওয়ার কারণে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইটগুলো অবতরণ করে। সবগুলো ফ্লাইটেরই গন্তব্য ছিল ঢাকায়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। আবহাওয়া ভালো হবার পর এসব ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। বিকাল ৪টা ৩৩ মিনিটে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা একটি ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে নামে। এর আগে বিকাল ৪টা ৩২ মিনিটে এয়ার এস্ট্রার কক্সবাজার থেকে ঢাকামুখী ফ্লাইটটি চট্টগ্রামে নামে। কয়েক মিনিটি পর ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী থেকে ঢাকাগামী বিমানটি নামে বিকাল ৪টা ৪৭ মিনিটে।

এছাড়া সৈয়দপুর থেকে ঢাকামুখী ইউএস বাংলার ফ্লাইটি চট্টগ্রামে নেমেছে বিকাল সোয়া ৫টায়। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কোনো ফ্লাইটই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান