ফাইনাল মিউনিখে, প্যারিসে কেন বাড়তি নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ফাইনাল মিউনিখে, প্যারিসে কেন বাড়তি নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখ শহরে। সেখানে অবস্থিত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১ জুন রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মিলান। ফাইনাল ঘিরে মিউনিখে তো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছেই, তবে প্যারিসের প্রশাসনও ফাইনাল ঘিরে নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, শনিবার রাতের চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে কেন্দ্র করে প্যারিসে পাঁচ হাজার ৪০০ পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার পুলিশ প্রধান লরাঁ নুনেস। জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচটিতে পিএসজি জিতলে ফ্রান্সের রাজধানী শহরের মানুষ যে উল্লাসে ফেটে পড়বে নিশ্চিত। কারণ এমনটি হলে প্রথমবার

এই শিরোপার স্বাদ পাবে পিএসজি। সঙ্গে ট্রেবলও পূর্ণ হবে। এরই মধ্যে অবশ্য ক্লাবটি ঘরোয়া ট্রেবল পূর্ণ করেছে। গত সোমবার ইংল্যান্ডে লিভারপুলের শিরোপা উৎসব চলার সময় সমর্থকদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ২৭ জন আহত হন। তার আগে প্যারিসের মানুষও অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়। আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করার পর অতি উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসেছিল ক্লাবটির সমর্থকরা। বিভিন্ন আপত্তিকর ঘটনায় জড়িত থাকার দায়ে সেদিন ৪৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা