প্রতিদিনের যেসব খাবার আপনার হাড়ের ক্ষতি করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৫

প্রতিদিনের যেসব খাবার আপনার হাড়ের ক্ষতি করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৫ |
বয়স যদি আপনার ৪০ পেরিয়ে যায়, তবে আজই সতর্ক হোন। প্রতিদিনের খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। নিজেকে সমৃদ্ধ করে গড়ে তুলুন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হাড়ের স্বাস্থ্যের দিকটি মাথায় রাখুন। কারণ আমরা অনেকেই ক্যালসিয়ামসমৃদ্ধ খাবারকে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখার মূল উপাদান হিসাবে জানি, কিন্তু এর বিপরীত দিকটি জানি না। আর তা জানলেও বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করে থাকি। তাই আপনি নিজেকে যত্নবান হোন, সজাগ হোন। কারণ কিছু খাবার প্রতিদিনের আপনার শরীরের হাড়কে ধীরে ধীরে দুর্বল করে দেয়। চলুন জেনে নেওয়া যাক— এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই, যেসব খাবার আপনার হাড়কে দুর্বল করে দিতে পারে— প্রথমেই কোল্ড ড্রিংকস/কার্বনেটেড পানীয় খাবার আপনার হৃদয়কে সাময়িক সতেজতা দিয়ে

থাকে ঠিকই, কিন্তু এটি আপনার হাড়ের জন্য কোনো উপকার করে না, বরং ক্ষতি করে। এই ফিজি পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে, যা হাড়ের শক্তির জন্য গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম-ফসফরাস ভারসাম্যকে বিপর্যস্ত করে ফেলে। ফসফরাসের মাত্রা খুব বেশি বেড়ে গেলে এবং ক্যালসিয়াম কম হলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম বের করে ক্ষতিপূরণ দেয়। এর ফলে হাড় ভঙুর হয়ে যায় এবং ধীরে ধীরে ফ্র্যাকচারের ঝুঁকিতে পড়ে। এ ছাড়া ক্যাফেইনযুক্ত পানীয়। আপনি প্রতিদিনের সকালের খাবারে এক কাপ কফি পরিমিত পরিমাণে পান করে থাকেন। তবে আপনি জানেন কি? কফি, এনার্জি ড্রিংকস কিংবা নির্দিষ্ট কিছু চায়ের মাধ্যমে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম নির্গত হওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

ক্যালসিয়ামের এই ধীরে ধীরে হ্রাস হাড়ের খনিজ ঘনত্ব কমিয়ে দেয়, যা হাড়কে দুর্বল করে তোলে, বিশেষ করে পোস্টমেনোপজাল নারীদের বা আগে থেকেই হাড়ে সমস্যা আছে এমন ব্যক্তির ক্ষেত্রে। এদিকে উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ ও ম্যাল্টোডেক্সট্রিনের মতো পরিশোধিত চিনি কেবল আপনার ব্যাক পেইনই বাড়ায় না, এসব হাড়ের জন্যও ক্ষতিকারক। অতিরিক্ত চিনি গ্রহণ ইনসুলিন প্রতিরোধ ও সিস্টেমিক প্রদাহ সৃষ্টি করতে পারে, উভয়ই হাড়ের ভর তৈরি এবং বজায় রাখতে সহায়তা করে এমন হরমোনে ভারসাম্যহীনতা সৃষ্টি করে। অতিরিক্ত চিনি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ শোষণকে ব্যাহত করে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন