‘জেলে ভরতে হবে ইউনুসকে,’ বিস্ফোরক তসলিমা, কারণগুলিও জানালেন লেখিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

‘জেলে ভরতে হবে ইউনুসকে,’ বিস্ফোরক তসলিমা, কারণগুলিও জানালেন লেখিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
বাংলাদেশে ফের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাচ্ছে। ফের পালাবদলের ইঙ্গিত! এমনকী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন বলেও খবর। এসবের মধ্য়েই এবার ইউনুসকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে পোস্ট করে কী লিখেছেন তসলিমা? ‘শুনেছি ইউনুস সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ করে ইউরোপ বা আমেরিকায় বাকি জীবন আরাম করতে চলে যাবেন। তাঁকে যেতে দেওয়া হবে কেন? তাঁকে তো জেলে নিতে হবে। তিনি দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে ৫টি মামলা খারিজ করিয়ে নিয়েছেন। প্রধান উপদেষ্টা পদে থেকে তিনি যেভাবে জিহাদি জঙ্গি জনতাকে মব ভায়োলেন্সে ইন্ধন জুগিয়েছেন, যেভাবে ঘৃণা আর হিংসে ছড়িয়েছেন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, যেভাবে রিসেট বাটন টিপে

তৌহিদী জনতাকে খুনখারাবি করার জন্য উত্তেজিত করেছেন, কম মানুষের তো ক্ষতি হয়নি , কম মানুষের তো মৃত্যু হয়নি! তাঁকে তো পাপের প্রায়শ্চিত্য কিছু করতেই হবে। গত ৯ মাসে তিনি যে উন্মত্ত, অস্থির, অবিবেচক, অসহিষ্ণু প্রজন্মের জন্ম দিয়েছেন, যে অশান্তির ফোয়ারা বইয়েছেন দেশে, যে জিহাদি তাণ্ডব ঘটিয়েছেন, যে ভাঙচুর আর আগুন ঘটিয়েছেন শিষ্যদের লেলিয়ে দিয়ে, যে হারে নিরপরাধ মানুষকে হত্যা মামলার আসামী করে জেলে পুরেছেন, যেভাবে করিডোর আর বন্দর বিদেশি সামরিক শক্তির কাছে সঁপে দিয়েছেন, প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, তার জন্য কোনওরকম বিচারের মুখোমুখি না হয়ে তিনি মুক্তি পেয়ে যাবেন? তাঁকে তো তাঁর অন্যায়ের শাস্তি পেতেই হবে। বাকি জীবন

তাঁকে তো জেলেই কাটাতে হবে। তাঁর চেয়ে কম অন্যায় করে কত মানুষের যাবজ্জীবন হয়েছে, তাঁর হবে না কেন?’ ইউনুসকে কেন জেলে পাঠানো দরকার তার জন্য নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছেন লেখিকা। প্রথমত, তিনি( মহম্মদ ইউনুস) দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে ৫টি মামলা খারিজ করিয়ে নিয়েছেন দ্বিতীয়ত জেহাদি জঙ্গি জনতাকে গণ হিংসায় ইন্ধন দিয়েছিলেন। তৃতীয়ত নিরাপরাধ মানুষকে হত্যা মামলায় আসামি করে জেলে ভরেছেন। চতুর্থত করিডোর আর বন্দর বিদেশ শক্তির হাতে সঁপে দিয়েছেন। পঞ্চমত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন। ইউনুসের বিরুদ্ধে একেবারে ভুরি ভুরি অভিযাগের কথা উল্লেখ করেছেন তসলিমা। ‘অন্যায়ের শাস্তি পেতেই হবে’ ইউনুসকে, দাবি তসলিমার। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া