কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতিতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতিতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউসে আমদানিকৃত পণ্য শুল্কায়নের কাজসহ বন্দর থেকে খালাস প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুল্কায়নের কাজ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে আমদানি রপ্তানিসহ আনলোড প্রক্রিয়া ও যাত্রী চলাচল স্বাভাবিক আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জারিকৃত অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাক্ষরিত প্রেস নোটে জানানো হয়েছে- বুধবার

প্রেস ব্রিফিংয়ের পর থেকে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সেখানে আরও বলা হয়েছে- বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। বৃহস্পতিবার এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে। আগামী শনিবার এবং রোববার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুই দিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। সোমবার থেকে

আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। বুধবার দুপুরের পর থেকে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও এ ঘোষণা দেওয়ার পর থেকেই বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়নের সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তারা বুধবার সকাল থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছিলেন। গত ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কারণে অন্যান্য শুল্ক স্টেশনের মতো বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারাও কর্মবিরতি পালন করে আসছিল। বুধবার সরেজমিন দেখা গেছে, কাস্টমস হাউস খোলা আছে তবে অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোনো কাজ

করছেন না। বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকার কারণে বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। আর পণ্য খালাস না হওয়ার কারণে আমদানিকারকদের প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউসের কর্মকর্তাদের কর্মবিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। কাস্টমস কর্মকর্তারা লাগাতার কর্মবিরতির ডাক দিলেও

আওতামুক্ত রাখা হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল হাসান কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির সত্যতার কথা স্বীকার করে বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে বেনাপোল কাস্টমস হাউসে কর্মবিরতি পালন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল