হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
চাঁদপুর-চট্টগ্রাম লাইনে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন প্রায়ই বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ফের মঙ্গলবারও এমন ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম-ফেণী রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেনটি আটকে ছিল। এদিন সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-ফেনী-লাকসাম রেলপথের চিনকি আস্তানা নামক রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন ও ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। ট্রেনটি পৌনে এক ঘণ্টা চলার পর চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময়

ট্রেনে থাকা কয়েকশ যাত্রী আটকা পড়ে। পরে খবর পেয়ে চট্টগ্রাম থেকে রেলওয়ের ইঞ্জিন মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ইঞ্জিন সচল হলে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে স্টেশন মাস্টার জানান। যাত্রীদের অভিযোগ, এই দীর্ঘ সময় ধরে ট্রেনে আটকে থাকলেও রেলওয়ের কোনো কর্মচারী এ বিষয়ে যাত্রীদের সঠিক কোনো তথ্য দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী