অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠক ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে ঢাকার সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউজের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠনটি। এতে বলা হয়, মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা এবং দুইজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৈঠকটি ফলপ্রসূ হয়নি। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী কর্মসূচি আজ ১২ টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগদের আগারগাঁও রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম অর্থ উপদেষ্টা আয়কর ও কাস্টমস ক্যাডারের যৌক্তিক দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আধা ঘন্টার বৈঠকে তিনি আমাদের কোনো যুক্তি শুনেননি। এক তরফাভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, যা আমাদের আশাহত করেছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণ কর্মকর্তারা বলছেন, সরকারের সঙ্গে আমরা এখনো আলোচনা করে আমাদের

দাবিগুলো তুলে ধরতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এনবিআর বিলুপ্তের অধ্যাদেশটি দুই ক্যাডারের অস্তিত্বের লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এ অবস্থায় পেছানোর সুযোগ নেই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান