ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। দলটির নেতাকর্মীর মিরপুর রোডের আসাদ গেট থেকে মিছিল শুরু করে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে মিছিল শেষ করে।
আজ ১৮ই মে, রোববার বিকাল ৩ টার সময় আসাদ গেট থেকে শতাধিক নেতাকর্মী এ মিছিল করে।
এসময় মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ইউনূসের গদিতে’, ‘ওয়াশিংটনের ইউনূস, ওয়াশিংটনে ফিরে যা’, ‘দেশবিরোধী যড়যন্ত্র রুখে দিবে জনতা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমান বলেন, কোন অবস্থাতেই ইউনূসের দেশবিক্রির যড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইউনূস যড়যন্ত্র করতে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।
আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকতে এই দেশ কেউ বিক্রি করতে পারবে না। এদিকে আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে এসে সমবেত হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এসব ছবি, মিছিলের ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে। যা নেতাকর্মীদের উজ্জীবিত করেছে বলে প্রতীয়মান হচ্ছে।