ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাঁপান আশিকুর।
এর মিনিট সাতেক পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক।
শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ
পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৮ মে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।
পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৮ মে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।



