কোষ্ঠকাঠিন্য দূর ও ওজন নিয়ন্ত্রণ করে তালশাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

কোষ্ঠকাঠিন্য দূর ও ওজন নিয়ন্ত্রণ করে তালশাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
গ্রীষ্মকালে তরমুজের পর আমের জনপ্রিয়তার থাকে তুঙ্গে। তবে জনপ্রিয়তায় আমকে একমাত্র পেছনে ফেলে দিতে পারে তালশাঁস, যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। সাদা, নরম, রসালো ও তুলতুলে এই ফল শরীর ঠান্ডা রাখতে দারুণ উপকারী। তালশাঁসে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার, খনিজ উপাদানে সমৃদ্ধ। তালশাঁসে পানির পরিমাণ অনেক বেশি থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতে আইসক্রিম ও কোল্ডড্রিংকসের শরণাপন্ন না হয়ে এর বদলে তালশাঁস খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। কারণ গরমে ডি-হাইড্রেশনের ঝুঁকি অনেক বেশি থাকে। আর তালশাঁস শরীরে পানির ঘাটতি মেটাতে সাহায্য করে। জেনে নিন তালশাঁস শরীরের আর যেসব উপকার করে— প্রথমেই লিভারের সমস্যা থাকলে তালশাঁস দাওয়াই হিসাবে খাওয়া যেতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। লিভারের

যত্নে নিতে তালশাঁসের ভূমিকা অনবদ্য। তালশাঁসে এমন কিছু উপাদান আছে, যেগুলো লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। লিভারে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতেও তালশাঁসের জুড়ি মেলা ভার। এ ছাড়া তালশাঁসে লুকিয়ে সুস্থ থাকার চাবিকাঠি। মূলত আয়রনের ঘাটতি পূরণে তালশাঁস বড় ভূমিকা পালন করেন। শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়া হয়। আর অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে তাই আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। তালশাঁসে আয়রন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে গরমে বেশি করে তালশাঁস খান। আবার তালশাঁস কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করেন। বেশিরভাগ মানুষের কোষ্ঠকাঠিন্য এখন নিত্যসঙ্গী। ঘরোয়া টোটকায় কাজ না হলে, ভরসা রাখুন তালশাঁসের ওপর। আর তালশাঁসে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা কোষ্ঠকাঠিন্যের সমাধান

করতে সক্ষম। ফাইবার আছে বলে হজমজনিত গোলমালও দূরে থাকে। অন্ত্রের জন্যও তালশাঁস বেশ উপকারী। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখে তালশাঁস। গরমে জিমে যেতে ইচ্ছা করছে না? ওজন নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন তালশাঁস। কারণ রোগা হওয়ার শরীরে পানির ঘাটতি পূরণ এবং দীর্ঘক্ষণ পেটভর্তি রাখার জন্য ফাইবারজাতীয় খাবার খাওয়া ভীষণ জরুরি। তাই তালশাঁস খেলে এই দুই শর্ত পূরণ হয়ে যায়। সে কারণে গরমে ওজন হাতের মুঠোয় রাখতে মন ভরে খান তালশাঁস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক