ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে, যা বলছেন পুষ্টিবিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে, যা বলছেন পুষ্টিবিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
গ্রীষ্মকালে বাজারে ফলের রকমারি সমাহার। তরমুজ, আম, কাঁঠাল, লিচু— সবই বাজারে পাওয়া যায়। তবে গরমের শুরুতে তরমুজ এলোও অন্যান্য ফল এখনো পর্যাপ্ত পরিমাণে বাজারে আসেনি। সবেমাত্র আম পাকতে শুরু করেছে। যদিও বাজারে কিছু আমের দেখা পাওয়া যাচ্ছে। তবে ভরপুর বাজারে আম আসতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। তবে এর মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছেন—ডায়াবেটিসে কি পাকা আম খাওয়া যাবে। ডায়াবেটিস থাকলে কি পাকা আম খাওয়া ঠিক হবে? আম অত্যন্ত পুষ্টিকর ফল। এই ফলের মধ্যে ভিটামিন সি, এ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও পটাশিয়াম প্রায় সব ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে। তবে এতে শর্করা ও ক্যালোরির পরিমাণও একটু বেশি। সে কারণে ডায়াবেটিস রোগীদের মধ্যে

পাকা আম খাওয়া নিয়ে এক ধরনের দ্বিধা দেখা যায়। তবে এ বিষয়ে পুষ্টিবিদ অনুশ্রী মিত্র বলেন, ডায়াবেটিস রোগীরাও পাকা আম খেতে পারেন। কিন্তু কয়েকটি নিয়ম মেনে খেতে হবে। উচ্চ পরিমাণে ফ্রুটোজ থাকলেও আমে অনেক প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিস রোগীরা কীভাবে আম খাবেন— আপনি যদি ডায়াবেটিস রোগী নাও হোন, তবু ইচ্ছামতো পাকা আম খাওয়া ঠিক নয়। কারণ এতে রক্তে শর্করার মাত্রা এবং ওজন বৃদ্ধির ভয় থাকে। তাই একটা বড় সাইজের আম গোটা না খেয়ে, বরং তা সকাল-বিকাল ভাগ করে খান। একটা আম সারাদিন ধরে খেলে সুগার লেভেল বৃদ্ধির আশঙ্কা থাকে না। আর গোটা আম খাবেন

না। কারণ গোটা আম ছোট ছোট টুকরো করে খাবেন। এতে মনে হবে, আপনি অনেকটা পাকা আম খেয়ে ফেলেছেন। তা ছাড়া পাকা আমের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে। তাই ভারি খাবারের সঙ্গে পাকা আম খাওয়া এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে রাতে খাবার খাওয়ার পর আম খাবেন না। আপনি সকালের নাশতা ও লাঞ্চের মধ্যবর্তী সময়ে পাকা আম খাবেন। আবার নাশতায় দুটি রুটির সঙ্গে এক টুকরো আম খেতে পারেন। তবে ভরপেট খাবার খাওয়ার সঙ্গে পাকা আম কোনো অবস্থাতেই খাওয়া ঠিক নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা