ইমাম রইস উদ্দিনকে পরিকল্পিত মব তৈরি করে হত্যা করা হয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ইমাম রইস উদ্দিনকে পরিকল্পিত মব তৈরি করে হত্যা করা হয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
গাজীপুরের কোনাবাড়ির আখলাদুল জামে মসজিদের খতিব মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিত মব তৈরি করে বলাৎকারের অভিযোগ তুলে আঘাতের পর আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহত ইমামের স্ত্রী সাজেদা আক্তার। শুক্রবার (৯ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে সাজেদা আক্তার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন মাওলানা রইস উদ্দিন। গত ২৭ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জের ধরে বলাৎকারের পরিকল্পিত ঘটনা সাজিয়ে একটি মব তৈরি করা হয়। সেখানে গাছের সাথে বেঁধে অকথ্য নির্যাতন করা হয়, পেটে, বুকে, পিঠে, তলপেটে, চোখের নিচে ও মাথায় আঘাতের পর আঘাত

করা হয়। অতঃপর মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে জবানবন্দি আদায়ের লক্ষ্যে ভিডিও করা হয়। দীর্ঘ ৪ ঘন্টা মারপিট করার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে তাকে পূবাইল থানায় আনা হয় এবং থানা থেকে গাজীপুর কোর্টে চালান করা হয়। গাজীপুর কোর্ট তাকে জেলা কারাগারে প্রেরণ করে। জেলা কারাগারে ওই রাত সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন। অতঃপর জেলা কারাগার থেকে তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি বলেন, ইতোমধ্যে স্পষ্ট হয়েছে- আমার স্বামীকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে অকথ্য নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সাথে জড়িত

ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার স্বামীর মৃত্যুর পেছনে থানা পুলিশ এবং কারা কর্তৃপক্ষের অবহেলা ছিল কি-না তা সুষ্ঠু তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, গাজীপুর পুলিশ কমশিনারের কাছে জোর দাবি জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। ‌ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, ইকবাল হাসান, শাহীদুল আলম রিজভী, শহীদ মাওলানা রইস উদ্দিনের মা রহিমা বেগম, তার একমাত্র কন্যা সাইয়্যিদা মাহজাবিন মাহিরা, শ্যালক মিজানুর রহমান, হাফেজ মাওলানা ওমর

ফারুক, রইস উদ্দিনের ভগিনীপতি আব্বাস উদ্দিন, ভাগিনা আবু বকর সিদ্দিক আকিব, এরশাদ ও মোরশেদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু