বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়, লাগছে বাড়তি সময় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

আরও খবর

একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়, লাগছে বাড়তি সময়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনায় প্রভাব পড়েছে বিমান সংস্থাগুলোর ব্যবসায়। বাংলাদেশের বিভিন্ন সংস্থা ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। বিকল্প রুটে চলাচলের কারণে গন্তব্যে পৌঁছাতে লাগছে বাড়তি সময়। এতে খরচ হচ্ছে অতিরিক্ত জ্বালানি। তবে হজ ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়ছে না। গতকাল বুধবার এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে ঢাকামুখী তিনটি ফ্লাইটকে রুট পরিবর্তন করে অন্য গন্তব্যে অবতরণ করতে হয়েছে। সেগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল। গতকাল ভোরে রুট পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় বেশি লেগেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে সব সংস্থা। তবে ভারতের আকাশসীমায়

চলাচল স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশমুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে। এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করে। কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়। গতকাল বিকেলে কামরুল ইসলাম বলেন, ‘যে ফ্লাইটগুলো অন্য গন্তব্যে অবতরণ করেছিল, সেগুলো ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। এখন বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক।’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, সকাল থেকেই পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিমানগুলো। ওমান

উপসাগর হয়ে আরব আমিরাতের ওপর দিয়ে উড়োজাহাজগুলো গন্তব্যে চলে যাচ্ছে। এ জন্য ফ্লাইটের সময় ৩০ মিনিট বেশি লাগছে। এতে জ্বালানি খরচ বাড়বে। তবে টিকিটের মূল্য বৃদ্ধির বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমন পরিস্থিতি তৈরি হলে বিমানের অপারেশন বিভাগ তাৎক্ষণিক অন্য দেশের আকাশসীমা ব্যবহারে অনুমতি নিয়ে রুট পরিবর্তন করতে পারে। সেটাই করা হয়েছে। তবে হজ ফ্লাইটে অসুবিধা হবে না। ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যেতে বুধবার সকাল থেকে বিকল্প রুট ব্যবহার করছে তাদের বিমানগুলো। করাচির পরিবর্তে মুম্বাইয়ের আকাশসীমা ব্যবহার করে সংযুক্ত আরব-আমিরাত যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা