ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলবর্তী শহর ওডেসায় বৃহস্পতিবার ভোরে চালানো রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ হামলার ফলে কয়েকটি স্থানে আগুন লেগে যায় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওডেসার জরুরি বিভাগ। খবর রয়টার্সের। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, শত্রুর এই হামলায় আবাসিক বহুতল ভবন, একাধিক ব্যক্তিগত বাড়ি, একটি সুপারমার্কেট, একটি স্কুল এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় আগুন ধরে গেছে। আমাদের উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, এ হামলায় রেললাইন, বৈদ্যুতিক সংযোগ এবং তিনটি মালবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি আরও জানায়, আমাদের কর্মীরা

দ্রুত মেরামত কাজ চালাচ্ছেন, যেন পণ্যবাহী ট্রেনগুলো নিরবচ্ছিন্নভাবে বন্দরগুলোতে যেতে পারে। বর্তমানে ট্রেনগুলো বিকল্প রুট ব্যবহার করছে। যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে নিহতদের একজন ওই রেলওয়ে সংস্থার কর্মী ছিলেন এবং তিনি নিজের বাড়িতেই হামলায় নিহত হন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ওই রাতে মোট ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এর মধ্যে ৭৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং আরও ৬৮টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাকি ২৮টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোর ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই জানায়নি। এদিকে ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি উঁচু ভবনের সামনের অংশ ভেঙে পড়েছে, একটি

দোকানের জানালার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে আছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্নস্থানে আগুন নেভানোর চেষ্টা করছে। অন্যদিকে উত্তর-পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শহরের কেন্দ্রে একটি জ্বালানি পাম্প স্টেশনে ড্রোন আঘাত হেনেছে।ফলে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা