ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশের নাগরিকত্ব না থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদে যোগদানে অসম্মতি জানিয়েছেন প্রবাসী লেখক ড. আমিনুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইলে ডিএনসিসিতে যোগদানের বিষয়ে অসম্মতির কথা জানান। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ড. আমিনুল ইসলামকে ডিএনসিসি উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলেও তিনি যোগদান করেননি। এজন্য তার পদত্যাগ করার কোনো বিষয় নেই। তিনি হয়তো যোগদানে অসম্মতি জানাতে পারেন। তিনি বলেন, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ড. আমিনুল বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেছেন। সে কারণে আজ (বুধবার) তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া সংক্রান্ত অফিস আদেশ বাতিলের প্রস্তাব উত্থাপন করা

হয়েছে। শিগগিরই তাকে নিয়োগ দেওয়ার আদেশ বাতিল করা হবে। উল্লেখ্য, ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসকের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসাবে বিবেচিত হবে বলে ওই আদেশে বলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া