ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
রাজস্থানের সিকার জেলার ফতেপুর এলাকায় এক ১৯ বছর বয়সী দলিত যুবককে মারধর, যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে ৮ এপ্রিল, কিন্তু নির্যাতনের শিকার ওই তরুণের পরিবার ১৬ এপ্রিল থানায় অভিযোগ করলে মামলা রুজু করা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) অরবিন্দ কুমার বলেন, ‘আমরা মামলাটি রেকর্ড করেছি। ভুক্তভোগীর চিকিৎসা পরীক্ষা হয়েছে এবং তার বয়ানও নেয়া হয়েছে। তদন্ত চলছে।’ এই ঘটনায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা হয়েছে বলে জানান ডিএসপি। অভিযোগে বলা হয়েছে, ৮ এপ্রিল ওই যুবক নিজ গ্রামে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন। তখন দুই অভিযুক্ত তাকে কিছু কাজের কথা বলে বাসস্ট্যান্ডে ডাকে। অভিযোগে

ভুক্তভোগী বলেন, ‘ওরা আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং মারধর করে। আমার ব্যক্তিগত অঙ্গে আঘাত করে। কাপড় খুলিয়ে আমাকে ধর্ষণ করে।’ তিনি আরও বলেন, ‘ওরা মদ্যপ অবস্থায় ছিল। আমাকে বোতল দিয়ে মারে, গায়ে প্রস্রাব করে এবং জাতিগত গালিগালাজ করে। এরপর ভিডিও তোলে এবং হুমকি দেয় যে, আমি কিছু বললে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।’ অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ওই তরুণের বাবাকে ক্ষতি করতে চেয়েছিল, যিনি বর্তমানে দেশের বাইরে আছেন। ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘ছেলেটা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে, আট দিন পর সে অভিযোগ জানাতে পেরেছে।’ বিরোধী দলীয় নেতা টিকা রাম জুল্লি বলেন, ‘এটাই আজকের রাজস্থানের

বাস্তবতা। এক দলিত যুবককে অপহরণ করে, মারধর, ধর্ষণ, প্রস্রাব ও হুমকি দেয়া হয়েছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব ও লজ্জাজনক ঘটনা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন