হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ভারতীয় চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সময় নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন দেশটির টিভি উপস্থাপক নাদিয়া খান।ভারতের বদলে পাকিস্তানি ইন্ড্রাস্ট্রিতে তার কাজ করা উচিত বলে মনে করেন তিনি। চলতি বছরেই বলিউড সিনেমার পর্দা কাঁপাবেন হানিয়া আমির। হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম সরদার জি-৩। ইতোমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎকে। এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া। এ বিষয়ে পাকিস্তানের টিভি উপস্থাপক নাদিয়া খান এক শোতে বলেন, হানিয়া আমির ভারতে পিআরের মাধ্যমে কাজ করে তার সময় নষ্ট করছেন।ভারতে সময় ও মেধা নষ্ট না

করে তার উচিত অন্য কোথাও মন দেওয়া। তার পাকিস্তানেই কাজ করা উচিত। কারণ এখানেই তার জনপ্রিয়তা বেশি। পাকিস্তানেই তার সত্যিকারের ভক্তরা আছে। নাদিয়া খান বলেন, অতীতে ভারতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কী ঘটেছে তা আপনারা সবাই জানেন।এখন হানিয়ার ছবির কাজ শেষ হওয়ার আগেই তা নিষিদ্ধ করার মতো দাবি উঠেছে। নাদিয়া খান আরও বলেন, সজল আলীও মাত্র একটি ছবি করে পাকিস্তানে ফিরে গেছেন, আমি বলি হানিয়া আমিরও যদি সেখানে (ভারতে) এতটা সময় ব্যয় না করেন তবে সেটিই ভালো হবে। সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের

বেশি। আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে। ভারতীয় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে অভিনেত্রীর স্টাইলও ফলো করেন অনেক ভারতীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু