বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
স্পেনের ম্যালোরকা শহরে থেকে রাশিয়ান দুই নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই দুই ব্যক্তি বড় একটি চক্রের মাধ্যমে দেশটির বিলুপ্ত প্রজাতির বিড়াল অবৈধ্যভাবে পাচার করছেন। শুধু তাই নয়, তারা বন্য বিড়ালের সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে বিশেষ ধরনের বিড়াল তৈরি করতো। তারপর সেগুলো চড়া দামে বাজারে বিক্রি হতো। মূলত ইন্টারনেটের সাহায্যেই তারা এই ব্যবসা চালাতো বলে অভিযোগ। সোমবার স্পেনের পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা করেনি, সুরক্ষিত প্রাণির আইনও লঙ্ঘন করেছে। বিড়াল বিক্রির জন্য তারা আইনি কাগজও জাল করেছে। পুলিশের ধারণা, এই ব্যবসার সঙ্গে দেশে-বিদেশে আরও অনেকে জড়িত। অত্যন্ত সুচারুভাবে এই কাজ করা হচ্ছিল বলে

অভিযোগ। গ্রেফতার ওই দুই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বিড়াল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি সারভাল, ১৬টি ফেলিনস এবং বেশ কিছু কারাকাল প্রজাতির বিড়াল আছে। প্রতিটি প্রজাতিই বিক্রি করা নিষিদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন বয়সের হাইব্রিড বিড়াল উদ্ধার করা হয়েছে। বন্য প্রজাতির সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে ওই বিড়ালগুলো তৈরি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই এক ৪৮ বছরের রাশিয়ার পুরুষ এবং ৪৬ বছরের নারীকে গ্রেফতার করা হয়েছে। ৪৮ বছরের এক ইসরাইলিকেও জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাশিয়ার ওই দম্পতি সামাজিক মাধ্যমে বিড়াল বিক্রির বিজ্ঞাপন দিতো। সেখানে বিড়ালের ব্রিডও লেখা হতো। পুলিশের বক্তব্য, তাদের ওই সামাজিক মাধ্যমের পেজ অত্যন্ত জনপ্রিয়। বহু মানুষ সেখান থেকে বিড়াল

অর্ডার করতো। পুলিশের ধারণা, কেবল সাধারণ মানুষ নয়, ওই পেজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক পাচারকারীরাও। যারা এই পাচারের সঙ্গে যুক্ত তারা সাদা বাঘের ব্রিড করছে বলেও পুলিশের আশঙ্কা। দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই চক্র রাশিয়া, বেলারুশ, ইউক্রেন থেকে গোপন পথে প্রাণিগুলোকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যেত। মূলত বেলারুশ থেকে পোল্যান্ডের সীমান্ত দিয়ে প্রাণিগুলোকে আনা হতো। সাদা বাঘ, ক্লাউডেড লেপার্ড, হায়না, কালো লেপার্ডের মতো প্রাণিও ওই পেজের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ক্লাউডেড লেপার্ডের জন্য দাম নেওয়া হয়েছে ৬০ হাজার ইউরো। যে বিড়ালগুলোকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোকে আপাতত একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তবে প্রতিটি প্রাণিরই শারীরিক

পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও