নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কততে বিক্রি হতে পারে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কততে বিক্রি হতে পারে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
সুইজারল্যান্ডের জেনেভোয় নিলামে উঠবে ভারতের রাজকীয় নীল হীরা ‘গোলকোন্ডা ব্লু।’ আগামী ১৪ মে জেনেভায় ক্রিস্টির 'ম্যাগনিফিকেন্ট জুয়েলস'- এ নিলামে উঠবে বিরল এই হীরাটি। হীরাটি এক সময় ইন্দোর এবং বরোদার মহারাজাদের মালিকানাধীন ছিল। নীল হীরাটি ২৩.২৪ ক্যারেট ওজনের এবং প্যারিসের বিখ্যাত জুয়েলার জেএআর- এর ডিজাইন করা একটি আধুনিক আংটিতে বাসানো হয়েছে। ক্রিস্টি'স অনুসারে, হীরাটি ৩৫ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি থেকে ৪৩০ কোটি রুপি) এর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ক্রিস্টির আন্তর্জাতিক জুয়েলারি প্রধান রাহুল কাদাকিয়া বলেন, ‘‘রাজকীয় ঐতিহ্য, অসাধারণ রঙ এবং ব্যতিক্রমী আকারের কারণে, ‘'দ্য গোলকোন্ডা ব্লু ‘’ সত্যিই

বিশ্বের বিরল নীল হীরাগুলির মধ্যে একটি। এই ক্যালিবারের ব্যতিক্রমী রত্নগুলো জীবদ্দশায় একবারই বাজারে আসে। ’ ২৫৯ বছরের ইতিহাসে, ক্রিস্টি'স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলকোন্ডা হীরাগুলির মধ্যে বেশ কিছু হীরা বাজারে এনেছে। যার মধ্যে রয়েছে আর্চডিউক জোসেফ, প্রিন্সি এবং উইটেলসবাখ। তথ্যসূত্র: সামাটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু