মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। পাক লাহ নামে পরিচিত বাদাবি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে রোববার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি। কুয়ালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ‌হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাতেও কাজ হয়নি। এদিকে বাদাবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উল্লেখ্য, দীর্ঘ

২২ বছর শাসনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। এরপর বাদাবি দেশটির প্রধানমন্ত্রী হন। তার আমলে দেশটিতে ব্যাপকভাবে দুর্নীতি দমন অভিযান চালানো হয়। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দক্ষতার ওপর নজর দেওয়া হয়। তবে জ্বালানির দাম বাড়ার কারণে দেশব্যাপী পণ্যসামগ্রীর মূল্য বেড়ে যায়। ফলে জনসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে তিনি ২০০৯ সালে পদত্যাগ করেন। এরপর অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন হেরে যায়।সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ উদ্ধার আইইডিতে একই উপকরণ, ব্যাগে বহন: তথ্য-প্রযুক্তিগত কৌশলে দেশজুড়ে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক