দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
দক্ষিণ চীন সাগরে একটি তেলের খনি আবিষ্কার করেছে চীন। সেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুত থাকতে পারে। দেশটির জন্য আরও স্বস্তির খবর হচ্ছে, তেলক্ষেত্রটি দক্ষিণ চীন সাগরের কোনো বিতর্কিত অংশে নয়। ফলে কোনো বাধা ছাড়াই তেল উত্তোলন ও বাজারজাত করতে পারবে বেইজিং। সম্প্রতি সিনহুয়া সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। জানা গেছে, চীনের জাতীয় অফশোর তেল করপোরেশন (সিএনওওসি) দক্ষিণ চীন সাগরে তেলক্ষেত্রটি আবিষ্কার করেছে। যার প্রমাণিত মজুত ১০ কোটি টনেরও বেশি। নতুন আবিষ্কৃত খনিটির নাম দেওয়া হয়েছে হুইঝো ১৯-৬। খনিটি দক্ষিণ চীন সাগরের চীনের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অবস্থিত, যা দেশটির উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দক্ষিণ

চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার শেনজেন উপকূল থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) দূরে অবস্থিত এই তেলক্ষেত্রটি গড়ে ১০০ মিটার পানির গভীরতায় অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮,০০০ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুইঝো ১৯-৬ হলো চীনের প্রথম বৃহৎ আকারের সমন্বিত ক্লাস্টিক তেলক্ষেত্র যা গভীর থেকে অতি-গভীর স্তরে অবস্থিত। তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এই ধরনের মজুত চ্যালেঞ্জিং। কারণ এই গভীরতায় উচ্চ তাপমাত্রা এবং চাপ রয়েছে। সেখান থেকে পুরোদমে খনিজ উত্তোলন উচ্চপ্রযুক্তিনির্ভর। চীন তার জ্বালানি নিরাপত্তা জোরদার করার জন্য আমদানিনির্ভরতা কমাতে চায়। এ জন্য দেশটি নতুন খনি আবিষ্কারে মনোযোগী। হুইঝো ১৯-৬

খনির মজুত সফলভাবে উত্তোলন করা গেলে চীনের আমদানিনির্ভরতা বেশ কমে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া