হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা সৌদির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা সৌদির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, ২০২৫ সালের হজ পালনে অংশগ্রহণকারী সব হাজিকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নাগরিক এবং বিদেশি সব হজযাত্রীর এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে

যে, সব হাজির নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। এছাড়াও সাধারণ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, হাজিদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত