ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, যদি ইসরাইল ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেয়, তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) গাজা থেকে ছয় ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে এই মুক্তির প্রতিশ্রুতি ছিল। রোববার (২৩ ফেব্রুয়ারি) হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। তিনি মধ্যস্থতাকারীদের ইসরাইলকে চাপ দিতে বলেছিলেন। মিশর এবং কাতার ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা ওই ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়, যাদের মুক্তির কথা বলা হয়েছিল। এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দি মুক্তি না হওয়া পর্যন্ত মিশর

ইসরাইলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না। কান ইউনিজ এবং পশ্চিম তীরে রামাল্লার শহরে, যেসব পরিবার ঘণ্টার পর ঘণ্টা ঠাণ্ডায় অপেক্ষা করেছিল, তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরাইলের প্রধানমন্ত্রী অফিস মুক্তির বিলম্বের কথা জানায়। হামাস এই পদক্ষেপটিকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরাইল যদি বন্দি মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছে। হোয়াইট হাউস রোববার জানিয়েছে, তারা ইসরাইলের সিদ্ধান্তকে সমর্থন জানায়, যে ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি বিলম্বিত হচ্ছে যাদের মুক্তি পাওয়ার কথা ছিল। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে ইসরাইলকে সহায়তা করতে প্রস্তুত। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, বন্দি

মুক্তি বিলম্বিত হবে যতক্ষণ না হামাস ইসরাইলি বন্দিদের মুক্তির সময় তাদের অনুষ্ঠান বন্ধ করবে। হামাস এই বিলম্বকে স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং নেতানিয়াহুকে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিলম্বের কৌশল হিসেবে অভিযুক্ত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ