রেইস ম্যানেজমেন্ট পিসিএল এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

রেইস ম্যানেজমেন্ট পিসিএল এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল-এর মিউচুয়াল ফান্ডগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে কোম্পানিটি এখন থেকে তাদের পরিচালিত ১৩টি ফান্ড সম্পূর্ণ স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ-এর স্বাক্ষরিত একটি অর্ডারে রেইসের উপরে আরোপকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা করে প্রত্যাহার করা হয়েছে। যা পুঁজি বাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে রেইস ও এর অধীনস্থ মিউচুয়াল ফান্ডগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে। বিএসইসির এই সিদ্ধান্তকে বাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। বিগত কয়েক মাস ধরে রেস ম্যানেজমেন্টর মিউচুয়াল ফান্ডগুলোর কার্যক্রম বন্ধ ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে

অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিনিয়োগকাররা অনেকদিন ধরে দাবী জানিয়ে আসছিল, কারণ বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য মিউচুয়াল ফান্ডগুলোর স্বাভাবিক পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর শীর্ষস্থানীয় বাজার বিশ্লেষক (market analysts) এর মতে, পুঁজিবাজারের স্বার্থে মিউচুয়াল ফান্ডগুলোকে স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেওয়া উচিত। এতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ইতিপূর্বে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে রেস ম্যানেজমেন্ট পিসিএল এর কাছ থেকে চাঁদা দাবি ও ফান্ড দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল। এতে ব্যার্থ হয়ে তিনি রেইসের ১৫ বছরের অর্জিত সুনাম ও এর মালিকপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন।

বিএসইসির BSEC/IEID/BRMPCL/Enquiry/2024/637 অর্ডারের মাধ্যমে সেই চেষ্টা সম্পূর্ণ ভাবে ব্যার্থ হলো। অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ-এর মুখপাত্র বলেছেন, "নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতের প্রায় ৭০% সম্পদ দীর্ঘদিন ধরে বিভিন্ন তদন্তের আওতায় আটকে ছিলো। পূর্বের দুর্নীতিগ্রস্ত কমিশনের করা এই তদন্ত কার্যক্রম বর্তমান কমিশন অব্যাহত রেখেছিলো, যার ফলে পুঁজিবাজার স্বস্তি পায়নি। তবে, নতুন নেতৃত্বাধীন বিএসইসি বাজার-বান্ধব উপায়ে এই বিষয়গুলোর সমাধান করলে ফান্ডগুলো পুঁজিবাজারকে চাঙা করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমরা চেয়ারম্যান রাশেদ মাকসুদ-এর নেতৃত্বাধীন বর্তমান কমিশনকে অভিনন্দন জানাই।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও