চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বলছেন ভারতীয় স্পিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বলছেন ভারতীয় স্পিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেকর্ড মোটেই সুখকর নয়। টুর্নামেন্টের সবশেষ সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই এক জয় ছাড়া মূল আসরে আর কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। এবারের আসরেও ভালো কিছুর সম্ভাবনা আছে কিনা তা বলা দুষ্কর। কারণ প্রস্তুতি ম্যাচে যে পাকিস্তান ‘এ’ দলের সামনেই দাঁড়াতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। কিন্তু এরপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অংশে বাংলাদেশকে একেবারে শিরোপার দাবিদার হিসেবেই উল্লেখ করেছেন তিনি। টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে বীরেন্দ্র শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন, দীনেশ কার্তিকরা বেছে আফগানিস্তান নিয়েছিলেন আফগানিস্তানের নাম। তবে বাংলাদেশকে ‘খুবই বিপজ্জনক এক দল’ উল্লেখ করে মুরালি কার্তিক

ডার্ক হর্স হিসেবে শান্ত-মুশফিকদের নামই সামনে এনেছেন। সেমিফাইনালের প্রশ্নেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মুরালি কার্তিক। গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশকে সেমির টিকিট ধরিয়ে দিচ্ছেন তিনি। এমনটা হলে কপাল পুড়বে স্বাগতিক পাকিস্তান ও ক’দিন আগে পাকিস্তানে ত্রিদেশিয় সিরিজ জয় করা নিউজিল্যান্ডের। আর গ্রুপ ‘বি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন মুরালি কার্তিক। চ্যাম্পিয়ন কে হতে পারে, এই আলোচনায় ভারতের সঙ্গে বাংলাদেশকে রেখেছেন তিনি। উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর