কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান উলটে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। যদিও এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে,

এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহণমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জানুয়ারির শেষের দিকে আমেরিকায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। এর মধ্যে ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। আর ফিলাডেলফিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের