মার্কিন সহায়তা স্থগিতে লাখো এইডস রোগীর মৃত্যু হতে পারে: জাতিসংঘ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কিন সহায়তা স্থগিতে লাখো এইডস রোগীর মৃত্যু হতে পারে: জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের কারণে লাখ লাখ মানুষ এইডস রোগে মারা যেতে পারেন। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের এইডস রোগ সংক্রান্ত কর্মসূচির প্রধান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ। বেশিরভাগ তহবিল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর মাধ্যমে পরিচালিত হয়। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তিন মাসের জন্য বিদেশি সহায়তার সিংহভাগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারীরা এই পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন। ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানাইমা এএফপিকে বলেছেন, ‘অনেক দেশেই এই পরিস্থিতি নাটকীয়। তিনি বলেন, ‘এটি স্পষ্ট

যে এটি (এইডস ত্রাণ তহবিলের) একটি বড় অংশ। যদি এটি চলে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে। ’ ট্রাম্প প্রশাসনের সহায়তা কার্যক্রম স্থগিত পদক্ষেপের মধ্যে ‘ইমারজেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ’র কার্যক্রমও ৯০ দিন স্থগিত করা হয়েছিল। যদিও তার প্রশাসন পরে এই কর্মসূচির অধীনে ওষুধকে ছাড় দেয়। ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ- এর একটি বিশ্লেষণ অনুসারে, এই কর্মসূচি ২ কোটিরও বেশি এইচআইভি রোগী এবং ২ লাখ ৭০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে সহায়তা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের