ভূমিকম্পে কাঁপল দিল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ভূমিকম্পে কাঁপল দিল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটের ওই ভূমিকম্পনের মাত্রা ছিল ৪। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে এই

কম্পন অনুভূত হয়েছে , যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের