দিন বদলে গেছে, আমেরিকা আর আমাদের পাশে নেই: জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

দিন বদলে গেছে, আমেরিকা আর আমাদের পাশে নেই: জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউরোপের পাশে আগের মতো আমেরিকা আর নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জেলেনস্কি বলেন, ইউরোপে আমেরিকান সহায়তার নিশ্চয়তা ফুরিয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইউক্রেনকে বাদ দিয়েই গত সপ্তাহে যুদ্ধ বন্ধের আলোচনা করে আমেরিকা ও রাশিয়া। এমনকি যেকোনো সময় যুদ্ধ বন্ধ হবে বলে আশ্বাসও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই তথ্য সামনে আসার পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ‘কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনের কথা আমাকে বলেছেন। তিনি একবারও উল্লেখ

করেননি যে, সেই আলোচনার টেবিলে ইউরোপকে তারা চাইছেন। এ ঘটনাতেই বোঝা যাচ্ছে আসলে কী হচ্ছে।’ এ সময় জেলেনস্কি বলেন, ‘পুরোনো সেইসব দিন এখন আর নেই। ওই সময় আমেরিকা পুরোমাত্রায় ইউরোপকে সহায়তা করত।’ সিএনএনের এক প্রতিবেদকের সঙ্গে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রথমে পুতিনকে ফোন দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি খুশি নন। আগে তাঁর সঙ্গে দেখা না করে ট্রাম্প যদি পুতিনের সঙ্গে দেখা করেন, বিষয়টি আরও ভয়াবহতার দিকে যাবে। এদিকে, যুক্তরাজ্যসহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর সমালোচনা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক

প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জেডি ভ্যান্স বলেন, ‘ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাকস্বাধীনতা।’ ২০ মিনিটের বক্তব্যে ভুল তথ্য, বিভ্রান্তি এবং বাকস্বাধীনতার বিষয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগসহ নানা বিষয়ে সমালোচনা করেন জেডি ভ্যান্স। এ সময় নিরাপত্তা সম্মেলনে পিনপতন নিরবতা ছিল। ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, ‘নিজিদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে।’ এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন জেডি

ভ্যান্স। তিনি বলেন, ‘আমি আশা করছি, এ নিয়ে একটি যুক্তিসংগত সমাধান সম্ভব হবে।’ মিউনিখ সম্মেলনের ফাঁকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!