কেন মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে পারলো না বিজেপি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

কেন মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে পারলো না বিজেপি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করার পর ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। গত ২০২৩ সালের মে মাস থেকে সেখানে জাতিগত সংঘর্ষ চলছে। এই ঘটনায় ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সহিংসতার কারণে মেইতেই ও কুকি দুই সম্প্রদায়েরই হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। রোববার অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি, মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে সাক্ষাৎ করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। তারপর থেকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কে হতে পারেন সেই বিষয়ে ঐকমত্যে পৌঁছতে বিজেপির উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র বিধায়ক ও রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন। এদিকে, বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির ঘোষণা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের

মতে মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে ঐকমত্যে না পৌঁছাতে পারার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মণিপুর বিধানসভার শেষ অধিবেশন ২০২৪ সালের ১২ই অগাস্ট হয়েছিল এবং পরবর্তী অধিবেশন ছয় মাসের মধ্যে আহ্বান করার কথা ছিল, তবে তা হতে পারেনি। ভারতীয় সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভার দু'টো অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান থাকতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের