পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান মাস চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এরমধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১লা মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এটি সত্যি হলে ২রা মার্চ দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে রমজানের চাঁদের জন্ম হবে। ফলে পরেরদিন ১লা মার্চ সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা বেড়ে গেছে। ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল

শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা। এদিকে এ বছর ভৌগলিক অবস্থান ভেদে বিশ্বের মুসল্লিরা ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ এডিবির বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে তালেবান নেটওয়ার্কের বিস্তার: কূটনীতির নামে উগ্রবাদী তৎপরতা, উদ্বেগ ও বিবিধ প্রশ্ন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম