জামায়াত মুনাফেকি ছাড়া কিছুই করেনি: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

জামায়াত মুনাফেকি ছাড়া কিছুই করেনি: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির রাজনৈতিক উদারতার কারণেই জামায়াত ইসলামীর রাজনীতি করার সুযোগ হয়েছে। তবে দলটি মুনাফেকি ছাড়া কিছুই করেনি। জামায়াত যদি এখন ভারতের কাছের দল হয়ে যায়, তাহলে ২০২৪ সালের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটু একটু করে ভারতের কাছে বিক্রি করেছেন শেখ হাসিনা। তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছেন। পদ্মা সেতু ও মেট্রোরেল নির্মাণের নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।" তিনি আরও বলেন,

"শেখ হাসিনা জনগণের টাকাকে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ মনে করতেন। নিয়ম লঙ্ঘন করে সরকারি প্লট দখল করেছেন এবং পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।" সরকারের দমন-পীড়নের সমালোচনা করে রিজভী বলেন, "রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। এতদিন জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু শেষ রক্ষা হয়নি।" তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ