তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন-রাত তিস্তার তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এই অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা নদীবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতিবছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা মনে করেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে

তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তবে কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়, সেটিও উঠে আসবে এই কর্মসূচিতে, এমন মনে করছেন কেউ কেউ। জানা যায়, এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে ২ দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ