বিতর্কিত লেখক রুশদিকে হত্যাচেষ্টা: অভিযুক্তের বিচার শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

বিতর্কিত লেখক রুশদিকে হত্যাচেষ্টা: অভিযুক্তের বিচার শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও বিতর্কিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে। ২০২২ সালে পশ্চিম নিউইয়র্কে বক্তৃতা প্রদানকালে দর্শকদের সামনে বিতর্কিত এই লেখককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছিল। সোমবার আইনজীবীদের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে। অভিযুক্ত হাদি মাতারের বিচারের সময় ৭৭ বছর বয়সি রুশদি সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো রুশদি তার হামলাকারীর মুখোমুখি হবেন। বুকার পুরস্কার বিজয়ী লেখক রুশদি ২০২২ সালের আগস্টে লেখকদের নিরাপদ রাখার বিষয়ে কথা বলতে যাচ্ছিলেন। এমন সময় মাতার চৌতাউকুয়া ইন্সটিটিউশন অ্যাম্ফিথিয়েটারে মঞ্চে তার দিকে ছুটে যান। মাতার রুশদিকে ঘাড়ে, পেটে, বুকে, হাতে

এবং ডান চোখে ১২ বারের বেশি ছুরিকাঘাত করেন। এতে তিনি আংশিকভাবে অন্ধ হয়ে যান এবং তার একটি হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান এই লেখক গত বছর প্রকাশিত তার ‘নাইফঃ মেডিটেশন আফটার অ্যান মার্ডার’ নামে এক স্মৃতিকথায় এই হামলা এবং তার দীর্ঘ, বেদনাদায়ক পুনরুদ্ধারের বিস্তারিত বিবরণ দেন। ১৯৮৯ সাল থেকেই রুশদি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সে বছর প্রকাশিত তার উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ মুসলমানদের তীব্র নিন্দা কুড়ায়। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার মৃত্যু দাবি করে ফতোয়া জারি করেছিলেন। রুশদি বছরের পর বছর আত্মগোপনে ছিলেন। কিন্তু ইরান এই আদেশ কার্যকর করবে না বলে ঘোষণা দেওয়ার পর থেকে তিনি বাধাহীনভাবে চলাচল করেছেন। নিউ জার্সির

ফেয়ারভিউয়ের বাসিন্দা ২৭ বছর বয়সি মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত সপ্তাহে বিচারক নির্বাচন করা হয়। মাতার তিনদিনের পুরো প্রক্রিয়া জুড়ে আদালতে ছিলেন। তিনি সেখানে নোট নিয়েছেন এবং তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। সোমবার আদালতে হাজির হওয়ার সময় তিনি শান্তভাবে বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’। তার আইনজীবী নাথানিয়েল ব্যারোন হুট করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং বিচারের সূচনাকাজে অংশ নেবেন না বলে ঘোষণা করেন। এর ফলে মাতার চ্যালেঞ্জের মুখে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড