ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:২৭ অপরাহ্ণ

ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৭ 156 ভিউ
ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে ট্রাম্প- এমন অভিযোগ তুললেন তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোমবার ইরানের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, ট্রাম্প বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে কথা বলতে চাই’ এবং...তারপর তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে আমাদের বিপ্লবকে নতজানু করার সব ষড়যন্ত্র অন্তর্ভুক্ত আছে। মূলত চলতি মাসের শুরুতে ইরানের তেল খাতকে লক্ষ্য করে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে এই কথা বলেন। ইরানের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষ্যে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন

শহরে বিশাল জনসমাগম হয়। বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন এবং অনেকে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় তারা বলতে থাকেন ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরাইল নিপাত যাক’। একই স্লোগান শোনা যায় দেশটির বিভিন্ন শহরের র্যালিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন। এই নীতির আওতায় ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা চালানো হচ্ছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য প্রস্তুত এবং পেজেশকিয়ানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে তেহরানের আজাদি (স্বাধীনতা) স্কয়ারে এক বিশাল জনসমাগমে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে

পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, ‘যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো, তাহলে তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করত না।’ তিনি আরও বলেন, ‘তেহরান যুদ্ধ চায় না...কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না।’ এদিকে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন দেশব্যাপী সমাবেশের চিত্র প্রচার করে, যেখানে লাখো মানুষকে র্যালিতে অংশ নিতে দেখা যায়। ইরানের ক্ষমতাসীন নেতৃত্ব এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্রমবর্ধমান চাপের মুখে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে চিত্রিত করেছে। স্লোগানগুলো ১৯৭৯ সালের বিপ্লবের সময় থেকেই নিয়মিত শোনা যায়। সেই বিপ্লবে মার্কিন সমর্থিত শাহ পরিবার ইরানের শাসনক্ষমতা হারায় শিয়া মুসলিম ধর্মীয় নেতারা ক্ষমতায় আসেন। এই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, যা দেশটির রাজনীতিতে দীর্ঘস্থায়ী

প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ থেকেছে। বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোতে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈরিতা আরও তীব্র করেছে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি দেশে বর্তমান শাসন কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে চান, তবে তাকে অবশ্যই পারমাণবিক অস্ত্র উন্নয়নের ওপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে। এমনটাই দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচি থাকার কথা অস্বীকার করেছেন। গত বৃহস্পতিবার বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘যুদ্ধ আমাদের স্বার্থ নয় এবং আমরা পারমাণবিক অস্ত্র চাই না।’ গণমাধ্যমে কট্টরপন্থিদের ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন,

‘যারা দাবি করেন, তারা এটি (পারমাণবিক অস্ত্র তৈরি) করতে চান, তারাও আমাদের সেই পথে ঠেলে দিতে পারবে না।’ একই কথার পুনরাবৃত্তি করেন খামেনির উপদেষ্টা আলী শামখানি। তিনি বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায়নি এবং চাইবেও না। তবে ইরান তার আইনি অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই করবে।’ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্সিতে প্রত্যাবর্তন তেহরানের জন্য আরেকটি বড় ধাক্কা। আইআরজিসি কমান্ডাররা মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিষেধাজ্ঞা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্য সংকটে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয় মাসের ব্যয় মেটাতে সক্ষম? ৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়? সকল সংকটে ঐতিহাসিক বন্ধু ভারতই শেষ ভরসা: জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের শরণাপন্ন বিএনপি সরকার ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক রেকর্ড গড়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দ্যা প্রজেক্ট ওসমান হাদি (হাদিমাদি) ও এর ভবিষ্যত ২০২১ সালে ঐতিহাসিক ৭ মার্চ পালনকারী বিএনপির কাছে এখন ‘মব’ ও ‘নিষিদ্ধ’ নিয়ন্ত্রণের বাইরে জ্বালানি তেলের মজুদদারি ও অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে ক্ষমতায় এসে বিএনপি সকারের কূটনৈতিক রদবদল: প্রত্যাহার করা হলো যেসব দেশের রাষ্ট্রদূতদের “গুম” নয়, দীর্ঘ আট বছর “আত্মগোপনে” ছিলেন ব্যারিস্টার আরমান? নারী অধিকার সংস্কারে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জামায়াতের হুমকি এবং বিএনপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ When Walking with Flowers Becomes Dangerous: A Broken House, Four Arrests, One Question ৭ই মার্চের ভাষণ বাজানো কি এখন অপরাধ? ইতিহাসকে কি গ্রেপ্তার করা যাবে? Poverty didn’t go to the museum — it went into people’s homes মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত শত চেষ্টা করেও দাবিয়ে রাখা যায়নি বাঙালিদের বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের জানাই শুভেচ্ছা বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি সফল ইতিহাসের স্থপতি