জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন হামাসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ February, ২০২৫

জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন হামাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ February, ২০২৫ |
ইসরাইলি জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শােডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আজ শনিবার আরও তিন ইসরাইলিকে মুক্তি দেবে গোষ্ঠীটি। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ছাড়া পাবে ১৮৩ ফিলিস্তিনি। আজ মুক্তি পাবে এই তিন ইসরাইলি হলেন, ওহাদ বেন আমি (৫৬), ইলি শরাবি (৫২) এবং ওর লেভি (৩৪)। ইসরাইলি জিম্মিদের গ্রহণ করতে এরইমধ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একটি গাড়িবহর গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে বন্দি বিনিময়ের নির্ধারিত স্থানে পৌঁছেছে। ওই জায়গায় বহু ভারী অস্ত্রসজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং নিয়ন্ত্রিত সংখ্যক বেসামরিক দর্শনার্থীও উপস্থিত রয়েছে। এছাড়া গত চারবারের মতো এবারও মঞ্চ প্রস্তুত করেছে হামাস। মঞ্চে একটি মুষ্টিবদ্ধ হাতের চিহ্ন রয়েছে, যেখানে ফিলিস্তিনি পতাকা আঁকা এবং নীচে

হিব্রু ভাষায় লেখা রয়েছে—‘সম্পূর্ণ বিজয়’। এই লেখাটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবির ওপর রয়েছে। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইসরাইল সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না। মঞ্চের পাশে সাদা পিকআপ ট্রাক রয়েছে, যার পেছনে মেশিনগান বসানো, এবং মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা সাইটটি ঘিরে রেখেছে। হামাসের অস্ত্রধারী যোদ্ধাদের উপস্থিতি ছাড়া ফিলিস্তিনি দর্শনার্থীদের ভিড় রয়েছে সেখানে। ইসরাইল ও মধ্যস্থতাকারীরা এর আগে হামাসকে সতর্ক করেছিল, যেন ১০ দিন আগে আর্বেল ইয়েহুদ ও গাদি মোজেসের মুক্তির সময় দেখা বিশৃঙ্খল দৃশ্যের পুনরাবৃত্তি না ঘটে। আইডিএফ জানিয়েছে, গাজার ভেতর হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেতে চলা তিন ইসরাইলি বন্দির জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা