বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
অস্ট্রেলিয়ায় বাড়ির আশপাশে সাপ দেখতে পাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। কিন্তু তাই বলে ১০২টি বিষধর সাপ! সিডনির এক বাড়িতে এমন কাণ্ডই ঘটেছে। বাড়িটির মালিক ডেভিড স্টেইন সর্বপ্রথম এ সাপের অস্তিত্ব টের পান। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, স্টেইন তার বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র‍্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থাটির সাপ উদ্ধারকারী সদস্য ডিলান কুপার যখন স্তূপ করে রাখা কাঠের গুঁড়ো খুঁড়ছিলেন, তখন একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে! শেষ পর্যন্ত মোট ১০২টি সাপ উদ্ধার করেন তিনি। এর মধ্যে রয়েছে ৫টি পূর্ণবয়স্ক এবং ৯৭টি নবজাতক

সাপ। সংস্থাটির মালিক কোরি কেরেওয়ারো জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলো ছিল রেড-বেলিড ব্ল্যাক স্নেক। বিষধর এই প্রজাতির স্ত্রী সাপেরা সাধারণত একত্র হয়ে সন্তান প্রসব করে। তবে একসঙ্গে এতগুলো সাপের জন্ম হতে কেউ স্বচক্ষে দেখেছে, এমন ঘটনা বিরল। কেরেওয়ারো বলেন, এটি সত্যিই অদ্ভুত। তিনি জানান, উদ্ধারের সময় একটি গর্ভবতী সাপকে ব্যাগের ভেতরে রাখার পরও এটি নতুন সাপের জন্ম দিয়েছে। সবগুলো সাপকে নিরাপদে সরিয়ে নিতে সাপ উদ্ধারকারী ডিলান কুপারের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। কেরেওয়ারো বলেন, বাড়ির মালিক ডেভিড স্টেইন সঠিক সময়ে সাপ উদ্ধারের জন্য কল করেছিলেন। কারণ নবজাতক সাপগুলো ইতিমধ্যে আশপাশে ছড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি একদম সঠিক সময়ে আমাদের খবর দিয়েছেন। ডেভিড স্টেইন সিডনি শহরের কেন্দ্র

থেকে প্রায় ২০ মাইল দূরে হর্সলি পার্কে থাকেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন শো ‘সানরাইজকে’ তিনি জানান, গত সপ্তাহে তিনি বাগানের মধ্যে সাপগুলোর সন্ধান পান। তিনি বলেন, আমি কাঠের গুঁড়োর স্তূপের ওপর সাপের একটি দল দেখতে পেয়ে আঁতকে উঠি। পরে ক্যামেরা নিয়ে আসতে আসতেই ওগুলো স্তূপের ভেতরে ঢুকে পড়ে। স্টেইন প্রথমে ভেবেছিলেন, মাত্র ছয়টি সাপ আছে। কিন্তু তার স্ত্রী অনলাইনে খোঁজ করে জানতে পারেন, সন্তান প্রসবের সময় এই প্রজাতির একাধিক স্ত্রী সাপ একসঙ্গে জড়ো হয়। এ অবস্থায় স্টেইন আরও বেশি সংখ্যক সাপ রয়েছে বলে সন্দেহ করেন এবং র‍্যাপটাইল রিলোকেশন সিডনির সঙ্গে যোগাযোগ করেন। স্টেইন বলেন, পুরো ঘটনাটা দেখা রোমাঞ্চকর ছিল। তবে এখন ওগুলো চলে যাওয়ায়

আমি স্বস্তি অনুভব করছি। সাপ উদ্ধারকারী সংস্থাটির প্রধান কেরেওয়ারো জানিয়েছেন, স্টেইনের বাড়ি থেকে ধরা সাপগুলোকে এখন একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো