পপরনে লাল রঙের লেহেঙ্গা, গা-ভর্তি গয়না অথচ মাথায় টাক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৭ পূর্বাহ্ণ

পপরনে লাল রঙের লেহেঙ্গা, গা-ভর্তি গয়না অথচ মাথায় টাক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৭ 162 ভিউ
সাবেকি ভারী কাজের লেহঙ্গা, গা-ভর্তি গয়না। গলায় মালা পরে আত্মীয়-বন্ধু-পরিজন ভরা মণ্ডপের দিকে হেঁটে আসছেন হবু কনে। উল্টো দিকে অপেক্ষারত হবু বর। কনের মাথার উপর থেকে লাল রঙের অর্ধস্বচ্ছ ভেল ঝুলছে প্রায় পেট পর্যন্ত। নিখুঁত সাজ! তবে কনের মাথায় একটি চুলও নেই। এ পর্যন্ত শুনে মনে হতে পারে, সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় চলছে বিশেষ শুটিং। না হলে ভারতীয় বিয়ের সাজে এমন ছন্দপতন কেন হবে? আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন-প্রভাবী নীহার সচদেবের এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিকই, তবে তার নেপথ্যে ছিল না ভুয়ো ‘কনটেন্ট’। বিয়ের সাজ কেমন হবে, তা নিয়ে পৃথিবীর প্রায় সব মেয়েরই উত্তেজনা থাকে। পোশাক, মেকআপ থেকে চুলের কায়দা— সবেতেই যেন

নতুনত্বের ছোঁয়া থাকে। সকলেই চান, বিয়ের কনেকে দেখে যেন তাক লেগে যায়। নীহারের ক্ষেত্রেও তার অন্যথা হত না। মাথার চুল সৌন্দর্যের প্রতীক। বিশেষত মেয়েদের ক্ষেত্রে চুলের মান, দৈর্ঘ্য, ঘনত্ব নিয়ে যথেষ্ট চর্চাও হয়। তবে নীহার জানিয়েছেন, তিনি বহু দিন ধরেই অ্যালোপেশিয়া নামক একটি রোগে আক্রান্ত। মাস ছয়েক বয়সে প্রথম ধরা পড়ে এই অটোইমিউন রোগটি। রোগ নিরাময়ে নানা রকম চিকিৎসাও করিয়েছেন তিনি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। উল্টে মাথার নির্দিষ্ট একটি অংশ থেকে শুরু হওয়া অ্যালোপেশিয়া ধীরে ধীরে গোটা মাথায় ছেয়ে গিয়েছে। নিজের এই পরিণতি দেখে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নীহার। অনেকেই পরামর্শ দিয়েছেন বিয়ের দিন মুখের সঙ্গে মানানসই পরচুলা বা ‘উইগ’ পরার। কিন্তু নীহার

তা চাননি। উল্টে সত্যিটা সহজ ভাবে গ্রহণ করে নিতে পেরেছেন। দীর্ঘ দিনের বন্ধুকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করার আগে তিনি কৃত্রিমতার আশ্রয় নিতে চাননি। নীহার আসলে যেমন, তেমন ভাবেই বিয়ের দিন মণ্ডপে হাজির হয়েছিলেন। নবদম্পতির ছবি সমাজমাধ্যমে পোস্ট হওয়া মাত্রই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে। বিয়ের প্রচলিত ধ্যানধারণা ভেঙে দেওয়ার এই পদক্ষেপকে ‘সুন্দর এবং সাহসী’ বলে মনে করছেন নেটাগরিকদের একাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু