পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
১,০০০ কিলোমিটার (৬০০ মাইল) রেঞ্জের একটি অ্যান্টি-ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাংসিরি বলেছেন, এটি একটি গাদর-৩৮০ মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ ১,০০০ কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি-জ্যামিং ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাংসিরি আরও বলেন, ‘এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল

সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম’। রিপোর্টে বলা হয়েছে, এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল, যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায়। মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। ২০১১ সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে। ইরান দাবি করেছে যে তাদের কাছে ২,০০০ কিলোমিটার

(১,২০০ মাইল) রেঞ্জের মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরাইলকে লক্ষ্য করতে সক্ষম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর রুমমেট গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি ডিসেম্বরের মধ্যে বিজেএমসির লিজ মিলগুলোতে প্রায় ২০ হাজার কর্মসংস্থান রাজধানীর যে ১১ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬ আজকের স্বর্ণের দাম: ২৫ এপ্রিল ২০২৬ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? রাউজানে যুবককে গুলি করে হত্যা সালমা আকতার: মানবিক শিক্ষক ও আত্মপ্রত্যয়ী প্রশাসক ড. মাহরুফ চৌধুরী বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ