সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা প্রশংসা করে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, দেশের রাজনীতিতে নারীরা সব সময় অবহেলিত। তাদের উঠিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়নি। বরং বারবার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ রাজনৈতিকভাবে বন্ধ করা হয়েছে। অথচ নারীরা সুযোগ পেলেই দেশ ও দেশের মানুষের জন্য রাস্তায় নামেন এবং আন্দোলন করেন। শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন প্রমুখ। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থানে সফলতা আসত কিনা তা নিয়ে সন্দেহ আছে। আন্দোলনে নারীদের ছবি আমাদের মনে করিয়ে দেয় নারীরা ঘরে বসে থাকার জন্য নয়। আমরা চাই আগামীর বাংলাদেশে নারী নেতৃত্ব বৃদ্ধি পাক। সেজন্য সব জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ভুলে যাওয়া সম্ভব নয়। তারা সামনে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নারীদের চলা পথে যত সমস্যা রয়েছে—সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। তিনি বলেন, নারীদের নিরাপত্তাহীনতা এক দিনের নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে

হবে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সামান্তা শারমিন বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে কখনোই নারীদের তুলে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নারী নেতৃত্বে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে। উমামা ফাতেমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীরা ভূমিকা রেখেছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা অনেকটাই হারিয়ে গেছেন। অথচ সুযোগ পেলেই নারীরা ঝুঁকি নিয়ে রাজপথে নামেন এবং নেতৃত্ব দেন। তারা কিন্তু রাজনৈতিক হিসাব করেন না। তারা দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’