ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন
রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত
পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল
আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতালির প্রধানমন্ত্রী। তাই এ ব্যস্ততার ফলে তিনি আসছেন না বলে জানা গেছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। সেখানে ইতালির পক্ষ থেকে
নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।
নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।



