শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ |
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও ওই শিশুকে প্রলোভনে দেখানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি হলেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলী। তিনি এর আগে জামায়াতে ইসলামী থেকে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছিলেন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শুক্রবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন শমসের আলী। এমন ঘৃণ্য কাজ যেন আর কেউ

করার চেষ্টা না করে, তাই মানববন্ধন থেকে শাস্তির দাবি জানাই। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে জামায়াতে ইসলামীর বেলপুকুর থানার আমির মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানার পর থানায় গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি। সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বিস্তারিত জানতে অভিযুক্ত শমসের আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেওয়া হয় অভিযুক্ত জামায়াত নেতাকে। তবে তিনি সেখানে উপস্থিত হননি। ওই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের

করেন। এ বিষয়ে বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, গতকাল রাত ১০টার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ যাবে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম