ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫

ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ |
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া তিন দিনের সরকারি সফরে বর্তমান পাকিস্তানে রয়েছে ওয়াং ই। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। ওয়াং ই রাজধানী ইসলামাবাদে পৌঁছালে নূর খান এয়ারবেসে তাকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইসলামাবাদস্থ চীনা দূতাবাসের শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। একদল শিশু ঐতিহ্যবাহী পাকিস্তানি পোশাকে ফুল দিয়ে অতিথিকে অভ্যর্থনা জানায়। যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, দুই দেশের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সব

দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প নিয়ে। তিনি বলেন, সিপিইসি’র দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতা গভীর করতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। ডার আরও জানান, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় চীনের ভূমিকা মূল্যায়ন করে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য উভয় দেশ একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আসন্ন বেইজিং সফর নিয়েও আলোচনা হয়। ওয়াং ই বলেন, পাকিস্তান-চীনের কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগতভাবে দৃঢ় হচ্ছে। সিপিইসি’র দ্বিতীয় ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং চীন পাকিস্তানকে ‘বিশ্বস্ত মিত্র’ হিসেবে দেখে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা উভয় দেশের যৌথ লক্ষ্য। তিন দিনের সফরে

দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। ওয়াং ই ও ইসহাক দারের সহ-সভাপতিত্বে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের এক বিবৃতিতে বলা হয়, এই সফর দুই দেশের ‌‌‌‌‌‌‌‌‌‌‘সর্বকালীন কৌশলগত অংশীদারিত্ব’ আরও মজবুত করার অংশ। স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ জানায়, ওয়াং ই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গেও রাওয়ালপিন্ডিতে সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোর মূল লক্ষ্য থাকবে সিপিইসি অগ্রগতি, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ক। উল্লেখযোগ্য যে, ভারতের গত বছরের সীমান্ত অগ্রাসনের পর এটাই ওয়াং ই-এর প্রথম পাকিস্তান

সফর। এর মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি বেইজিংয়ে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন। দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ককে ‘লোহা-দৃঢ়’ মৈত্রী হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ