ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ
চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি
‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের
একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন
ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়
পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক
বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের
বাংলাদেশসহ ৩টি উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) অধীনে পরিচালিত প্রকল্পসমূহে সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইস পার্লামেন্টে এ সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।
বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে এসডিসি। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে পার্লামেন্ট কর্তৃক বিদেশি সহায়তার বাজেট কমানোর পর উন্নয়ন সহায়তা কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। এ
সিদ্ধান্ত নেওয়া হয়। সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ ($১২১ মিলিয়ন) এবং ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কাটছাঁট করেছে। এই বাজেট কাটছাঁটের ফলে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়ন প্রভাবিত হবে বলে বিবৃতিতে জানানো হয়। বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী পরিষদ ফেডারেল কাউন্সিল এ বাজেট কমানোর বিষয়ে অবহিত হয়। এর পরিপ্রেক্ষিতে এসডিসি ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করছে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত
তহবিল অপরিবর্তিত থাকবে। সূত্র: সুইস ইনফো